সারাদেশ

বরিশালে অটোরিকশা চাপায় পথচারী নিহত

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালে সিএনজিচালিত অটোরিকশা চাপায় রিনা বেগম (৪০) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) শহরের নথুল্লাবাদ এলাকায় রাস্তা পার হবার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিনা বেগম (৪০) লুৎফর রহমান সড়কের এলাকার সালাম হাওলাদারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিঅ্যান্ডবি রোড থেকে নথুল্লাবাদের দিকে দ্রুতগতিতে একটি অটো যাচ্ছিলো। এ সময় রাস্তা পার হওয়ার সময় এক পথচারী অটোর চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ সময় বিক্ষুব্ধ জনতা অটোচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, গত রাতে অটোর চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। চালক আটক আছেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা