ছবি: সংগৃহীত
শিক্ষা

স্কুল মাঠে শিক্ষার্থীদের তাস খেলার ছবি ভাইরাল!

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে স্কুল মাঠে শিক্ষার্থীদের তাস খেলার ছবি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে সুশিল সমাজের অনেকেই।

আরও পড়ুন: নন-ক্যাডারে ১৩৪২ পদ রেখে বিজ্ঞপ্তি

কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনিতে পড়ুয়া মিম নামের এক শিক্ষার্থীর জন্মদিন উপলক্ষে দুটি ছবি দিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছে একই শ্রেণীর সহপাঠী রুবায়েত আহসান আদ্রিব।

এ ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় মুহুর্তেই। এতে আলোচনা সমালোচনা চলতে থাকে জেলাজুড়ে।

আরও পড়ুন: সাত আসন দিলো আ’লীগ

রুবায়েতের নিজ আইডিতে পোস্ট করা ঐ ছবি দুটি সংগ্রহ করেছেন স্থানীয় সংবাদকর্মীরা। ছবিতে দেখা যায়, কাঠালিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বসে তাস খেলছিল ঐ স্কুলের কয়েকজন শিক্ষার্থী।

একটি ছবি মিম নামের ঐ শিক্ষার্থীর সেলফি তোলা। বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের তাস খেলা এবং সেই ছবি ফেসবুকে পোস্ট দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানোর বিষয়টি নেতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সুশিল সমাজের ব্যক্তিরা।

আরও পড়ুন: থাকছে না আর বার্ষিক পরীক্ষা

এমন ছবি সামাজিক মাধ্যমে কি বার্তা দিচ্ছে- এমন প্রশ্নের জবাবে নাগরিক ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, এটি আমাদের শিক্ষা ব্যবস্থা অবক্ষয়ের সামিল। ঐ ছবি ফেসবুকে দিয়ে মেয়েটির সম্মানহানীর অপরাধও করেছে আদ্রিব নামের শিক্ষার্থী।

কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি দুঃখজনক। রোবায়েত আহসান আদ্রিব নামের দশম শ্রেণীর যে শিক্ষার্থী ঐ ছবিটি তার ফেসবুকে দিয়েছে, সে একজন কলেজ শিক্ষকের ছেলে। আমি ঐ ছাত্রের বাবাকে ছবির ঘটনা অবগত করেছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা