সারাদেশ

নোয়াখালীতে সাতটি ঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে চুলার আগুনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতবাড়িতে আগুন সাতটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর পৌনে দু্ইটার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নান্নুপুর গ্রামের ইউসুফ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ করে একটি গ্যাসের চুলার আগুনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে। এরপর দ্রুত পার্শ্ববর্তী ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বেগমগঞ্জ উপজেলা সার্ভিসের একটি দল দুই ঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই রান্নাঘর ও বসতঘরসহ সাতটি ঘর পুড়ে যায়।

বেগমগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফাইটার ম্যান দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক রাজগঞ্জ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রত্যেক পরিবারকে কিছু খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা