সারাদেশ

বাসের ধাক্কার এএসআই নিহত

রংপুর প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় আহত এএসআই আরিফুজ্জামান আরিফ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। মঙ্গলবার (৫ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি।

পুলিশের এই কর্মকর্তা রাত ৯টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের হাজিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। তিনি রংপুর সদর থানায় কর্মরত ছিলেন এবং নীলফামারীর ডিমলা উপজেলার বাসিন্দা।

রংপুর সদর কোতয়ালী থানার ওসি (তদন্ত) মমতাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, এএসআই আরিফ মঙ্গলবার রাতে মোটরসাইকেল যোগে রংপুর নগরীর দিকে যাচ্ছিলেন। হাজিরহাট এলাকায় ঢাকাগামী একটি নৈশকোচ তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে নিয়ে যান। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা