সারাদেশ

‘প্রেম’ নিয়ে দ্বন্দ্বে স্কুলছাত্র খুন

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশাল সদর উপজেলার রাজারচর গ্রামের চরকান্দা এলাকা থেকে সাকিব (১৯) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত সাকিব রাজারচর গ্রামের আনোয়ারের ছেলে এবং রাজারচর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

জানা গেছে, রোববার (৩ অক্টোবর) সন্ধ্যার দিকে সাকিবের সমবয়সী এক কিশোর এসে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে সাকিব আর বাড়ি ফেরেনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কলাবাগানের একটি ঝোপের মধ্যে মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, সাকিবের সঙ্গে এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিলো। ওই কিশোরীকে গ্রামের আরেক কিশোর ভালোবাসতো। এ নিয়ে ওই কিশোরের সঙ্গে সাকিবের দ্বন্দ্ব চলছিলো। ধারণা করা হচ্ছে, ওই কিশোর তার সহযোগীদের নিয়ে সাকিবকে হত্যা করেছে।

তিনি আরও জানান, সন্দেহভাজন কিশোরকে জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা