ছবি সংগৃহীত
সারাদেশ

স্বর্ণদ্বীপে ৪৫ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ার স্বর্ণদ্বীপ থেকে ৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে ১৫ জন শিশু, বাকি ৩৫ জন নারী ও পুরুষ রয়েছে। তবে আটককৃতদের নাম ঠিকানা জানাতে পারেনি জেলা পুলিশ প্রশাসন।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালের দিকে তাদেরকে আটক করে পুলিশকে অবহিত করে স্থানীয়রা।

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম জানান, ৪৫ জন রোহিঙ্গা ভাসানচর ক্যাম্প থেকে পালানোর জন্য বের হয়। পরে বোটের মাঝি কৌশলে তাদের সেখানে নামিয়ে দিয়ে চলে যায়। গত ২ দিন যাবৎ তারা না খেয়ে আছে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কোস্টগার্ড হাতিয়ার একদল সদস্য আটক রোহিঙ্গাদের স্বর্ণদ্বীপ থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য ঘটনাস্থলে গিয়েছে। তবে তারা এখনো আটক রোহিঙ্গাদের নিয়ে ভাসানচর এসে পৌঁছায়নি। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা