ছবি সংগৃহীত
সারাদেশ

ধর্ষণের পর হত্যা: একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরে এনজিওকর্মী শিউলী আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় রিপন মোল্লা (৩৯) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে এ রায় দেন ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রদীপ কুমার।

দণ্ডপ্রাপ্ত রিপন মোল্লার বাড়ি বোয়ালমারী উপজেলার দাদপুর গ্রামে।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ১২ জুলাই বোয়ালমারী অফিস থেকে সন্ধ্যার পর বাড়ি ফিরছিলেন এনজিওকর্মী শিউলি আক্তার। পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা পরিচিত রিপন মোল্লা ও তার সহযোগীরা তাকে অপহরণ করে একটি পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। পরে গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের বাবা বারেক মোল্লা বাদী হয়ে বোয়ালমারী থানায় নয়জনকে আসামি করে একটি মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রায়ে ঘটনার সঙ্গে জড়িত না থাকায় অপর আটজনকে বেকসুর খালাস দেয়া হয়। খালাসপ্রাপ্তরা হলেন- সাইদ মাতুব্বর, ফজর খা, বক্কার মোল্লা, রফিক মোল্লা, মিকু মাতুব্বর, রঞ্জু সরদার, বিপুল সরদার ও ওবায়দুর মোল্লা।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা