সারাদেশ

কুমিল্লায় কাভার্ড ভ্যানচাপায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লায় সবজীবাহী কাভার্ড ভ্যানচাপায় এক অটোরিকশা চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্য একজন। বুধবার (৬ অক্টোবর) সকাল সোয়া আটটার দিকে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাটপারা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বাটপারা গ্রামের হানিছ মিয়ার ছেলে মো. জামিন মিয়া ও একই গ্রামের লাল মিয়ার ছেলে অটোরিকশা চালক ফুজাল মিয়া। আহত ব্যক্তিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

সদর দক্ষিণ উপজেলা থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যানটি কুমিল্লায় যাচ্ছিল। পথে উপজেলার সুয়াগাজী বাটপারা মোরে ওই অটোরিকশাকে চাপা দেয় কাভার্ডভ্যানটি। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক ও এক পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একজন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা