ছবি: সংগৃহীত
সারাদেশ

আইপিএল নিয়ে জুয়া, নোয়াখালীতে গ্রেফতার ১০

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) কেন্দ্র করে চায়ের দোকানে অভিনব কায়দায় জুয়ার আয়োজন করায় ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রামের জুয়েল (১৯), জহির (১৯), হৃদয় (২০), রাজু (২৩), সেলিম (২৮), রাসেল ওরফে বাবর (২৪), আবুল বাশার রাজু (৩৬), অরুণ চন্দ্র শীল (৪০), পার্শ্ববর্তী ধানের শীষ গ্রামের রুবেল (২৪), বেগমগঞ্জের একলাশপুর গ্রামের মাসুদ (২৬)।

এর আগে শুক্রবার রাতে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী বাজার থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা