ছবি: সংগৃহীত
সারাদেশ

তত্ত্বাবধায়ক সরকার আর হবে না: হানিফ

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘দেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে না। দেশের সর্বোচ্চ আদালত থেকে এ রায় ঘোষণা করা হয়েছে।’

শনিবার (২ অক্টোবর) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি।

হানিফ আরও বলেন, ‘নির্বাচনে অংশ নেয়া বা না নেয়া যেকোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। আমরা চাই সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে দলকে নির্বাচিত করবে এটাই প্রত্যাশা।’

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ রিয়াদের সভাপতিত্বে ও আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলালের সঞ্চালনায় আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা