ছবি: সংগৃহীত
সারাদেশ

সমৃদ্ধ জাতি গঠনে ভূমিকা রাখতে হবে: মেয়র টিটু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, ‘দেশ হলো আমাদের মায়ের মতো। ইতিহাস থেকে প্রেরণা ও নির্দেশনা নিয়ে সমৃদ্ধ জাতি গঠনে নতুন প্রজন্মের ভূমিকা রাখতে হবে।’

শনিবার (০২ অক্টোবর) দুপুরে নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে একটি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মসিক মেয়র বলেন, ‘দেশকে ভালোবাসতে না পারলে কেউ প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে না। তাই সঠিক ইতিহাস জেনে দেশপ্রেমিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।’

প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরে ইকরামুল হক টিটু বলেন, ‘সিটি করপোরেশনের পক্ষ থেকে আমরা শিক্ষাবৃত্তি প্রদান, দুটি বিদ্যালয় স্থাপন, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানসহ নানা প্রতিযোগিতার আয়োজন করছি।’

জাতীয় শোকদিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের আলোকে বিভিন্ন বিষয়ে রচনা, চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে ময়মনসিংহ সিটি করপোরেশন। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন বিভাগে ৩০ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা