ছবি: সংগৃহীত
সারাদেশ

এক বাগাড়ই বিক্রি হলো ২৫ হাজারে

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ২১ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি ১২০০ টাকা কেজি দরে ২৫ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (২ অক্টোবর) সকালে নদীর অন্তার মোড় এলাকায় জাল ফেলে স্থানীয় জেলে মো. সাইয়ুম হালদারের জালে মাছটি ধরা পড়ে।

খবর পেয়ে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান অন্তার মোড় গিয়ে বাগার মাছটি ১২০০ টাকা কেজি দরে ২৫ হাজার ২০০ টাকায় কিনে নেন।

এ বিষয়ে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান জানান, জেলে সাইয়ুম মাছটি ধরেই আমাকে মোবাইলে জানান। পরে আমি তাদের নৌকায় গিয়ে বাগারটি এক হাজার ২০০ টাকা কেজি দরে কিনে আনি।

সম্রাট শাহজাহান আরও বলেন, পদ্মায় পানি কমতে শুরু করায় এখন নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়ছে। পদ্মার এ ধরনের বড় বড় মাছের চাহিদা অনেক। এ ক্ষেত্রে দাম কোনো বিষয় না।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা