প্রাণ গেল গাড়িচালকের
সারাদেশ

জানালা বন্ধ করতে গিয়ে প্রাণ গেল গাড়িচালকের

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালীঃ নোয়াখালীর সেনবাগে বাসার জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা গেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার গাড়ি চালক আকিব হোসেন লিটন (৩২)। শুক্রবার (১ অক্টোবর) রাতে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কোয়ার্টারে এ দুর্ঘটনা ঘটে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত জানান, শুক্রবার একটি আবাসিক কোয়ার্টারে পরিবার নিয়ে আসেন লিটন। রাতে বাসার খোলা জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান লিটন। তাঁকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ মতিউর রহমান বলেন, 'তিনি আমার গাড়ির চালক ছিলেন। জানালা বন্ধ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান তিনি। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা