সড়ক দুর্ঘটনা
সারাদেশ

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ভাইবোনসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: মাধবপুরের আন্দিউড়া নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় রোগীবাহী একটি সিএনজি উল্টে ভাইবোনসহ তিন যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত আরও পাঁচজনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন— উপজেলার রসুলপুর গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে মোশারফ মিয়া (৩), মেয়ে শাহিনুর আক্তার রুপা (৭) ও বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের অজিত দাসের ছেলে মধু দাস (৩৫)।

আহতরা হলেন— রসুলপুর গ্রামের কুদ্দুছ মিয়া স্ত্রী বিলকিছ বেগম (৩০) ও কুদ্দুছের ভাই জব্বার মিয়া (২৮), রহমত আলীর ছেলে আব্দুল্লাহ (২২), বেজুড়া গ্রামের মৃত সরু মিয়ার ছেলে সিএনজিচালক কবির মিয়া (২৫) ও মাধবপুর পৌর শহরের ছালেক মিয়ার স্ত্রী মাহমুদা (৩২)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার রসুলপুর গ্রামের কুদ্দুছ মিয়ার অসুস্থ সন্তানকে ডাক্তার দেখানোর জন্য তার স্ত্রী দুই সন্তান ও ভাইসহ মাধবপুর হাসপাতালে সিএনজিযোগে যাওয়ার পথে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাস উল্লিখিত স্থানে সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই কুদ্দুছ মিয়ার ছেলে মোশারফ ও মধু দাস নিহত হন। আহতদের উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শাহিনুর আক্তার রুপাকে মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ঘাতক বাসের চালক হাফিজ উদ্দিন (৪২) ও সহকারী লিটন মিয়াকে (৩৫) মাধবপুর থানা পুলিশ আটক করেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা