ছবি: সংগৃহীত
সারাদেশ

জেলের জালে ১৬ কেজির কাতল

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ১৬ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় সাগর হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, জেলে সাগর হালদার মাছটি বিক্রির জন্য দুপুরে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে মৎস্য আড়তের সামনে নিয়ে আসেন। সেখানে মাছটি উন্মুক্ত নিলামে উঠলে স্থানীয় ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ২৩ হাজার ২০০ টাকায় কিনে নেন।

এরপর সম্রাট শাহজাহান শেখ মুঠোফোনে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে ময়মনসিংহের এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ২৪ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা