সন্তু লারমা। ছবি: সংগৃহীত
সারাদেশ

৭৭ বছর বয়সে ভোটার হলেন সন্তু লারমা

নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) অবশেষে ভোটার তালিকায় নিজের নাম যুক্ত করলেন। দীর্ঘ অপেক্ষার পর ৭৭ বছর বয়সী সন্তু লারমা ভোটার তালিকায় নিজের নাম তুললেন।

রোববার (২৬ সেপ্টেম্বর) রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

শফিকুল ইসলাম বলেন, অন্যসব নাগরিকদের মতো সন্তু লারমা নির্বাচন অফিসে এসে ছবিসহ জাতীয় পরিচয়পত্রের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

ভোটার তালিকায় সন্তু লারমার নাম দেখে করোনাভাইরাস প্রতিরোধী অ্যাস্ট্রেজেনিকার টিকা নিয়েছেন বলে জানান রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।

তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকা রেজিস্ট্রেশন সম্পন্ন করে সন্তু লারমা টিকা দিয়েছেন।

১৯৪৪ সালের ১৪ ফেব্রুয়ারি রাঙামাটি জেলার মহাপুরম এলাকায় সন্তু লারমার জন্ম। বর্তমানে তিনি রাঙামাটি শহরের কল্যাণপুর এলাকায় সরকারি বাসভবনে বসবাস করেন। পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসনের আন্দোলন করে আসছিলেন পাহাড়ের সংগঠন জেএসএস। এই সংগঠনের মূল নেতা সন্তু লারমা। তবে ১৯৯৭ সালে অস্ত্র সমর্পণের পর একটি শান্তিচুক্তি করা হয়।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা