ফাইল ছবি
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে নিহত ২ 

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরে পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন।

রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুরের ফাউগান এলাকার ইউনুস আলীর ছেলে শাহিদুল ইসলাম (৩৫)। দুর্ঘটনায় নিহত আরেক ব্যক্তিও পুরুষ (৪৭)। তার পরিচয় জানা যায়নি।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ভাওয়াল গাজীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়েন শাহিদুল ইসলাম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে, রোববার রাত সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্ক এলাকায় ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনে অজ্ঞাত এক ব্যক্তি ট্রেনের নিচে পড়ে মারা যান। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা