ছবি: সংগৃহীত
সারাদেশ

বিদিশা-কাজী মামুনকে অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এসেছেন জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে হুসেইন মুহাম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশিদের আমন্ত্রণে নবীনগরে আসেন বিদিশা। তিনি নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণি শাহ (র.) এর মাজারে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

এদিকে বিদিশার আগমনের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নবীনগর উপজেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। নবীনগর উপজেলা যুব সংহতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন থেকে বিদিশা ও হুসেইন মুহাম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদকে নবীনগরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নবীনগর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এটিএম আব্দুল্লাহ, উপজেলা যুব সংহতির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সদস্য সচিব জামাল উদ্দিন, জাতীয় পার্টির সদস্য মতিন সরকার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, অনেক আগে হুসেইন মুহাম্মদ এরশাদের সঙ্গে বিদিশার বিবাহ বিচ্ছেদ হয়েছে। তারপরও বিদিশা তার নামের সঙ্গে অনৈতিকভাবে হুসেইন মুহাম্মদ এরশাদের নাম ব্যবহার করছেন। পাশাপাশি নিজেকে অবৈধভাবে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান দাবি করে আসছেন। আর এই অবৈধ কর্মকাণ্ডে সহযোগিতা করছেন কাজী মামুনুর রশিদ। অথচ কাজী মামুনুর রশিদকে অনেক আগেই পার্টির চেয়ারম্যান জিএম কাদের বহিষ্কার করেছেন। নবীনগরে কাজী মামুন ও বিদিশার কোনো ঠাঁই হবে না।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা