সারাদেশ

অচেতন করে ১৩ মুসল্লির টাকা লুট

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালীতে তাবলিগ জামাতের ১৩ সদস্যকে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে টাকা লুট করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে শহরের কলাতলা এলাকার বাবরি জামে মসজিদ থেকে আহত মুসল্লিদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) তাবলিগ মারকাজের সিদ্ধান্ত অনুযায়ী তিন চিল্লার বিভিন্ন বিভাগ থেকে ১৫ জন সাথী শহরের কলাতলা এলাকার বটতলা বাবরি মসজিদে যান। রাতে খাবার সময় তাবলিগ জামাতে আগত সদস্য ব্যতীত দুইজন লোক তাদের সঙ্গে ছিলেন। রাতের খাবার শেষ করে অন্যরা যার যার মতো চলে যান। ফজরের সময় তাবলিগের দুইজন সদস্য উঠলেও বাকিরা উঠতে পারেননি। স্থানীয় মারকাজ মসজিদে বিষয়টি অবগত করা হলে তারা দ্রুত এসে অচেতন অবস্থায় ১৩ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি আখতার মোরশেদ বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়েছি। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার হোতাদের খুঁজে বের করার জন্য পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা