ফাইল ছবি
সারাদেশ

ডাবল সেঞ্চুরির পথে কাঁচামরিচ

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় ফের ডাবল সেঞ্চুরির পথে কাঁচামরিচ। কমছে না সবজির দাম। ভরা মৌসুমেও ধরাছোঁয়ার বাইরে ইলিশ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) নগরীর খুচরা বাজারগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।

খুলনা নগরীতে মানভেদে প্রতি কেজি কাঁচামরিচ ১২০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে, বেগুন ৩০-৫০ টাকা, ঢেঁড়স ৩০, ঝিঙে ৪০-৪৫, উচ্ছে ৬০, কুশি ৪০, আলু ২০, দেশি পেঁয়াজ ৫০, কাঁকরোল ৪০, পেঁপে ৩০, পটল ৩০-৪০, মিষ্টিকুমড়া ৩০ ও কাঁচকলা প্রতি হালি ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে এক সপ্তাহ আগে মানভেদে প্রতি কেজি কাঁচামরিচ ৮০ টাকা, বেগুন ৫০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, ঝিঙে ৩০ টাকা, উচ্ছে ৬০ টাকা, কুশি ৩০-৪০ টাকা, আলু ২০ টাকা, দেশি পেঁয়াজ ৪০-৪৫ টাকা, কাঁকরোল ৩০-৪০ টাকা, পেঁপে ২৫ টাকা, পটল ৩০ টাকা, মিষ্টিকুমড়া ২০-২৫ টাকা, কাঁচকলা প্রতি হালি ৪০ টাকা, কচুরমুখি ৩০ টাকায় বিক্রি হয়েছে।

এছাড়া ৫০০ গ্রাম সাইজের ইলিশ ৭০০ টাকা, ৭০০ গ্রাম সাইজের ৮০০ টাকা ও এক কেজি সাইজের ইলিশ ১৩০০-১৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, বাজারে সবজির সরবরাহ রয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে সবজির দাম কমছে না।

নগরীর ময়লাপোতা মোড়ের ব্যবসায়ী মো. সহিদুল ইসলাম জানান, ‘বাজারে সবজির সরবরাহ যত বাড়বে, মূল্যও নামতে থাকবে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা