সারাদেশ

৪ হাজার টাকায় এক ইলিশ

নিজস্ব প্রতিনিধি, ভোলা: ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ। মাছটি বিক্রি হয়েছে ৪ হাজার তিনশ টাকায়। মাছটি ঘাটে তুলতেই এক নজর দেখতে ভিড় জমান ক্রেতা ও বিক্রতারা।

জানা যায়, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে ভোলার মেঘনা নদীতে ধনিয়া তুলাতুলি মাছঘাট এলাকার জেলে করিম মাঝির জালে ছোট ও মাঝারি ইলিশের সঙ্গে এ মাছটিও ধরা পড়ে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ধনিয়া তুলাতুলি মাছঘাটে নান্নু চেয়ারম্যানের আড়তে মাছটি নিলামে তোলা হয়। মাছ ব্যবসায়ী মো. আলামিন সর্বোচ্চ ৪ হাজার ৩০০ টাকায় মাছটি কিনে নেন।

করিম মাঝি বলেন, রাতে মেঘনা নদীতে মাছ শিকারের জন্য জাল ফেলেন। এর পরপরই শুরু হয় বৃষ্টি। জাল তোলার সময় ছোট ও মাঝারি আকারের ১৭টি ইলিশের সঙ্গে এই বড় ইলিশ ধরা পড়ে। বড় ইলিশটি ৪ হাজার ৩০০ টাকা এবং বাকিগুলো ৯ হাজার টাকায় বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ী আলামিন বলেন, মৌসুমে শুরুর দিকে নদীতে কোনো ইলিশ ছিলো না। বড় ইলিশ তো দূরের কথা। গত ৪-৫ দিন নদীতে মোটামুটি ইলিশের দেখা মিলছে। এই কয়েক দিনের মধ্যে এটাই সবচেয়ে বড় ইলিশ। মাছটি সর্বোচ্চ দামে কিনেছি। মাছটি ঢাকায় বিক্রি করা হবে।

তুলাতুলি মাছঘাটে মাছ কিনতে আসা সাধারণ ক্রেতা আদিল হোসেন তপু বলেন, মৌসুমে এই প্রথম এত বড় ইলিশ দেখলাম। এ বছর আগে এত বড় মাছ দেখা হয়নি। মাছ বড়। তাই দামও চড়া।

ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন জানান, এখন ইলিশের মৌসুম। কিছু দিনের মধ্যে এরা ডিম ছাড়বে। তাই সাগর থেকে ঝাঁকে ঝাঁকে বড় আকারের রুপালি ইলিশ নদীতে আসতে শুরু করেছে। এই বড় ইলিশ তারই প্রমাণ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা