সারাদেশ

ঠাকুরগাঁওয়ে সাত মটরসাইকেলসহ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট মাধবপুর জোতপাড়া এলাকায় শুক নদীর ধারে জুয়া খেলার সময় জুয়া আসর থেকে দুই জুয়াড়িকে আটক করেছে।

এ সময় জুয়া খেলায় ব‍্যবহৃত ২ সেট তাস, ৮টি মােমবাতি, প্লাষ্টিকের পুরাতন পাটি, নগদ দুই হাজার এক শত পঞ্চাশ টাকা, সাত মটরসাইকেল জব্দ করে রুহিয়া থানা পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে রুহিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার ঘনিমহেষপুর গ্ৰামের মৃত আমিন উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৩০) ও ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্ৰামের সন্তোষ রায় ওরফে গােপালের ছেলে বিপুল রায় (২৬)।

পুলিশ জানায়, আটককৃত ব্যক্তিসহ আরো কতক ব্যক্তি ঢোলারহাট মাধবপুর জোতপাড়া গ্রামস্থ শুক নদীর ধারে রাতে কুপি বাতি জ্বালিয়ে জুয়া খেলছিল। খবর পেয়ে রুহিয়া পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় এবং জুয়ার আসর হতে বিভিন্ন সরঞ্জামসহ দুই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।

পরে আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হয়। রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা