সারাদেশ

ঠাকুরগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীকে ধর্ষণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ঢোলারহাট ইউনিয়ন পরিষদ কক্ষে চেয়ারম্যান ও হিসাব সহকারী মিলে অফিসের পরিচ্ছন্নতাকর্মী নারীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হলেও তাদের গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: আপনারা ভয় পাবনে না

গত মঙ্গলবার ( ২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন পরিষদের অফিস কক্ষের বাথরুম পরিস্কার করতে গিয়ে ধর্ষণের শিকার হয় পরিচ্ছন্নতাকর্মী এক নারী। অখিল চন্দ্র রায় চেয়ারম্যান নির্বাচিত হবার পর ওই নারীকে মাষ্টারোলে নিয়োগ দেয়।

অভিযোগ রয়েছে, নিয়োগপ্রাপ্ত ওই কর্মী কাজে যোগদানের প্রথমদিন থেকে তার উপর চোখ পড়ে একজন গ্রাম পুলিশ ও হিসাব সহকারী ইব্রাহিম আলীর। ইব্রাহিম তাকে প্রায় সময়ে বিনা কারণে তার কক্ষে ডেকে নিয়ে উত্যক্ত করত এবং তাকে বিভিন্ন সরকারি সামাজিক বেষ্টনীর উপকার পাইয়ে দেওয়ার প্রলোভনে কু-প্রস্তাব দিত। কিন্তু তাতেও রাজি হননি ওই নারী। ইব্রাহিম ওই নারীকে তার লালসার শিকার করতে সকাল সকাল অফিসে আসার জন্য চাপ দিত।

আরও পড়ুন: বিএনপি ভোট ডাকাতের সর্দার

মাস দুয়েক পূর্বে ইব্রাহিম আলী ওই নারীকে অফিসে একাকি পেয়ে নিজে কাপড় খুলে ধর্ষণের জন্য ধস্তাধস্তি করলে ওই নারী শরীর খারাপ হয়েছে বলে কোন মতে রক্ষা পায়। তার কয়েকদিনের মাথায় সে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। আর ঘটনা ফাঁস না করতে তার স্বামীকে প্রতিবন্ধি কার্ড করে দেবে মুখ বন্ধ রাখে।

এভাবে একাকী পেলেই হিসাব সহকারী ইব্রাহিম আলী তাকে ধর্ষণের চেষ্টা চালাত। সর্বশেষ ঘটনার দিন চেয়ারম্যান অখিল চন্দ্র রায় ওই নারীকে বাথরুম পরিস্কার করার কথা বলে বাথরুমে একাকি নিয়ে যায় এবং বাথরুম কিভাবে পরিস্কার করতে হয় তা দেখিয়ে দিতে যায়। এক পর্যায়ে একা পেয়ে ওই নারীকে ধর্ষণ করে চেয়ারম্যান অখিল চন্দ্র।

ধর্ষণ শেষে সে তৎক্ষনাৎ ইউনিয়ন পরিষদ হতে সটকে পড়েন। ওই সময় ইউনিয়ন পরিষদে নিজ কামরায় ছিলেন হিসাব সহকারী ইব্রাহিম আলী। ধর্ষিত নারী ইজ্জত হারিয়ে কাঁদতে কাঁদতে হিসাব সহকারীর কক্ষে গিয়ে তাকে ঘটনার কথা জানালে সে ঘটনা ফাঁস না করতে ভয়ভীতি দেখায় এবং শান্তনা দেওয়ার কথা বলে ওই নারীকে ধর্ষণ করে।

বিষয়টি জানাজানি হলে ঘটনার পরদিন রাতে চেয়ারম্যান অখিল চন্দ্র রায় এবং হিসাব সহকারী ইব্রাহিম আলী রাতের আধারে ওই নারীর বাড়িতে যায় এবং নিজেদের ভুলের জন্য ভিকটিম ও তার স্বামীর হাত ধরে ক্ষমা প্রার্থনা করেন। সেই সাথে তার চিকিৎসার জন্য ভিকটিমের স্বামীকে ২ হাজার টাকা প্রদান করেন।

এদিকে হিসাব সহকারী ইব্রাহিম আলীর বিষয়ে খোঁজ-খবর নিয়ে গিয়ে জানা যায়, ইব্রাহিম আলী একজন নারী লোভী যুবক। সাবেক চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মলের সময়ে সে বাইরে থেকে এক নারীকে নিয়ে এসে সারারাত ইউনিয়ন পরিষদ কক্ষে রাত্রী যাপন করে। পরবর্তীতে চেয়ারম্যান জানতে পেরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে ইব্রাহিম আলী সাবেক চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মলের হাত-পা ধরে ক্ষমা প্রার্থনা করে সে যাত্রায় রক্ষা পায় বলে জানান সাবেক চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল।

আরও পড়ুন: আ. লীগের সঙ্গে নেই জাতীয় পার্টি

পুলিশ অন্যান্য মামলার ক্ষেত্রে এহাজার নামীয় আসামীদের গ্রেফতারে তাৎক্ষনিক অভিযান চালালেও পরিচ্ছন্নতাকর্মী ধর্ষণ মামলার আসামী গ্রেফতারে পুলিশের কোন তৎপরতা দেখা যায়নি। ওই সময় মামলার আসামীরা নিজ নিজ বাড়িতে অবস্থান করে মামলা ঠেকাতে তদ্বিরে ব্যস্ত ছিলেন।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা রুহিয়া থানার উপ-পরিদর্শক আকবর আলী জানান, আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা অব্যাহত রয়েছে। কিন্তু আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না।

একটি সূত্র জানায়, রুহিয়া থানার পুলিশ প্রথম থেকে মামলা নিতে টালবাহানা করলেও সাংবাদিকদের চাপে শেষ অবধি মামলা নিতে বাধ্য হন। তাই ওই মামলার আসামীদের বাঁচাতে তাদের হাইকোর্টে গিয়ে জামিন নেওয়ার পরামর্শ দেয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা