ঠাকুরগাঁওয়ের ঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়। ছবি: সংগৃহীত
সারাদেশ
ঠাকুরগাঁওয়ের ঢোলারহাট ইউপি

চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের ঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র রায় এবং হিসাব সহকারী ইব্রাহিম আলীর বিরুদ্ধে একই অফিসের ঝাড়ুদার নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে পুলিশ বাদীনির অভিযোগ মামলা হিসেবে দায়ের করা হয়।

আরও পড়ুন: ইরানে পুলিশ স্টেশনে হামলা নিহত ১৯

পুলিশ জানায়, ঠাকুরগাঁও সদর উপজেলার মাধবপুর গ্রামের একজন দরিদ্র নারী ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদে ঝাড়ুদার হিসেবে কাজ করে আসছিল। বিভিন্ন সময়ে ওই নারীকে চেয়ারম্যান ও হিসাব সহকারী ইব্রাহিম আলী উত্যক্ত করে আসছিল। এদিকে গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে চেয়ারম্যানের বাথরুম পরিস্কার করতে গেলে চেয়ারম্যান অখিল চন্দ্র রায় বাথরুমের দরজা আটকে দিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ওই নারী কাঁদতে কাঁদতে হিসাব সহকারী ইব্রাহিম আলীর রুমে গিয়ে তাকে অভিযোগ দিলে সে ঘটনা ফাঁস না করতে ভয়ভীতি দেখায় এবং সেও ওই নারীকে ধর্ষণ করে। এ ঘটনায় শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় রুহিয়া থানায় একটি মামলা হয়েছে।

রুহিয়া থানার ওসি মোঃ সোহেল রানা মামলা রুজুর কথা নিশ্চিত করে বলেন আজকে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসামী গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা