ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি
সারাদেশ

ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি

গিয়াস উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে পাহারাদারকে বেঁধে ১০ দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল বাজারের পাহারাদারকে বেঁধে ১টি জুয়েলার্স ও দুটি মুদি দোকানসহ দশটি দোকানে ডাকাতি করে। এ ঘটনায় উপজেলার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে উপজেরার ৭ নং পূর্ব চরবাটা ইউনিয়নের ঘোষফিল্ড বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী ও ঘোষফিল্ড ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত দিদারুল আলম দিদার জানান, শুক্রবার ভোর রাতের দিকে ঘোষফিল্ড বাজারে ৬ ডাকাত অস্ত্র নিয়ে এসে দুই চৌকিদারকে বেঁধে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ১ টি স্বর্ণের দোকান, ২ টি মুদি দোকান, ১ টি ইলেকট্রিক দোকান, ২ টি গার্মেন্টস দোকান, ১টি ভ্যারাটিজ দোকান, ১টি চা দোকান, ১ টি ডেকেরেটর দোকান,তেল দোকান সহ মোট ১০ টা দোকানে ডাকাতি করে। একই সঙ্গে ডাকাত দল দুটি মোটরসাইকেল নিয়ে যায়। ডাকাত দল নগদ টাকাসহ ৭/৮ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন: কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ১৯

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সন্ধ্যার দিকে ভুক্তভোগী ব্যবসায়ীরা লিখিত অভিযোগ দেবে। অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন এটি ডাকাতি নয় চুরির ঘটনা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা