পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
সারাদেশ

পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গিয়াস উদ্দিন, নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপেজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কবিরহাট টু বসুরহাট প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো.শফিউল্যাহ (৬৫) উপজেলার কবিরহাট পৌরসভার ২নম্বর ওয়ার্ডের পূর্ব ফতেহপুর গ্রামের আমিন উদ্দিন বেপারী বাড়ির মৃত নোয়াব আলীর ছেলে।

আরও পড়ুন: কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ১৯

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে কবিরহাট টু বসুরহাট প্রধান সড়কে সোনাপুর গামী পিকআপ ভানের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায় বৃদ্ধ শফি উল্যাহ। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার পর পরই চালক পালিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী পিকআপ ভ্যান আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জিড়ি মূলে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা