শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার চেষ্টা
সারাদেশ

শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার চেষ্টা

আব্দুল আউয়াল, নাটোর প্রতিনিধি: বড়াইগ্রামে পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে ডেকে নিয়ে গিয়ে মো: মিরাজ হোসেন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা দেওয়াটা শাস্তি নয়

এ ঘটনায় বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। মিরাজ উপজেলার জোনাইল ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের ফুলচাঁদ খাঁর ছেলে। সে এবার জোনাইল এমএল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে মিরাজ পরীক্ষা কেন্দ্র বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে দাঁড়িয়েছিল। এ সময় চরগোবিন্দপুর গ্রামের আতাউর রহমানের ছেলে ইয়াসিন আলী তাকে কথা আছে বলে হাসপাতালের প্রাচীরের পূর্বপাশে নিয়ে যায়। সেখানে গেলে আগে থেকে ওৎ থেকে হত্যা মামলার আসামী নিশান ও শিহাবসহ অন্যরা তাকে পারিবারিক বিরোধের জের ধরে বাই সাইকেলের চেইন ও লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে মিরাজকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন: সীমান্তে কাউকে ঢুকতে দেব না

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা