সংগৃহীত ছবি
সারাদেশ

শতবর্ষী বিদ্যালয়ের নাম পুনর্বহালের দাবি

নাটোর প্রতিনিধি : বড়াইগ্রামে শতাধিক বছর পূর্বে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী খাকসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে এবং আগের নাম পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : গর্তে মিলল তিনজনের মরদেহ

মঙ্গলবার বিদ্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে চার শতাধিক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক আসাদুল ইসলাম, ইউপি সদস্য ওয়ারছেল আলী, সাবেক ইউপি সদস্য সাদেক আলী, প্রাক্তন শিক্ষার্থী ও স্কুল শিক্ষক ইজাদুল হক সরকার, সমাজসেবক মানিক উল্লাহ কালু, জান মোহাম্মদ ও রেজাউল করিম লিটন, ছাত্রলীগ নেতা মোনায়েম হোসেন মিলন, কলেজ ছাত্রী মলি খাতুন ও ৫ম শ্রেণীর শিক্ষার্থী মুফলিহা সিদ্দিকা বক্তব্য রাখেন।

আরও পড়ুন : সোনাইমুড়ীতে ৬ নির্বাচন কর্মকর্তা আটক

মানববন্ধন কালে বক্তারা বলেন, নেতিবাচক ভাবার্থ থাকা ও শ্রুতিকটু আখ্যা দিয়ে খাকসা নাম পরিবর্তন করা হয়েছে। অথচ খাকসা কয়েকশ’ বছরের পুরনো একটি গ্রামের নাম, এটি কোনভাবেই শ্রুতিকটু নয়। মন্ত্রণালয় থেকে মতামত চাইলে পরিচালনা কমিটি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের নাম পরিবর্তন না করার জন্য লিখিতভাবে শিক্ষা কর্মকর্তাকে জানান। কিন্তু তারপরও বিদ্যালয়ের নাম বনলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে। যা এলাকার লোকজন মেনে নিচ্ছে না। আমরা অবিলম্বে খাকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামটি পুনর্বহালের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমরা শুধুমাত্র দুটি স্কুলের নাম পরিবর্তনের জন্য সুপারিশ করেছিলাম। কিন্তু অন্য স্কুলগুলোর নাম কিভাবে পরিবর্তন হলো তা আমার জানা নাই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা