সংগৃহীত ছবি
সারাদেশ

খাগড়াছড়িতে ইয়াবাসহ আটক ২

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ে এক কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে গুলিবিদ্ধ ১

সোমবার (২০ মে) রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পৌরসভার ৩নং ওয়ার্ডে বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে আটক করে রামগড় থানা পুলিশ।

পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে গোপনে সংবাদ পেয়ে পৌরসভার ৩নং ওয়ার্ডের সিদ্দিক মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তা হতে মাদকদ্রব্যসহ তাদের দুজনকে আটক করা হয়।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে গুলিবিদ্ধ ১

আটককৃতরা হলো, কান্ত শিল (২২), পিতা-মৃত সমির মজুমদার এবং হৃদয় কান্তি দে (২২), পিতা-অমল কান্তি দে। তারা রামগড় পৌরসভার ৩নং ওয়ার্ড উত্তর গর্জনতলী গ্রামের বাসিন্দা।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এর ধারাবাহিকতায় জেলা পুলিশের প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ অভিযান অব্যহত রাখতে পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্বারসহ দুই মাদককারবারীকে আটক করা হয়। গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে রামগড় থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। বিধি মোতাবেক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা