সংগৃহীত ছবি
সারাদেশ

ছুরিকাঘাতে নিহত ইজিবাইক চালক

জেলা প্রতিনিধি: নরসিংদী জেলায় ছুরিকাঘাতে ইউনুছ মিয়া (৩৭) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ট্রাকচাপায় নিহত ২

সোমবার (২০ মে) সন্ধ্যায় সদর উপজেলার হাজীপুর এলাকার বৌবাজারে এ ঘটনা ঘটে।

নিহত ইউনুছ মিয়া রায়পুরা উপজেলার বটতলী এলাকার শফি উদ্দিনের ছেলে। তিনি শহরতলীর হাজীপুরের সাবেক চেয়ারম্যান মহালম মিয়ার বাড়িতে পরিবারসহ ভাড়া থেকে শহরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

আরও পড়ুন: সুনামগঞ্জে বজ্রপাত, নিহত ৩

নিহতের স্বজনরা বলেন, প্রতিদিনের ন্যায় দুপুরের দিকে ইজিবাইক নিয়ে বের হন ইউনুছ মিয়া। সন্ধ্যায় আমরা খবর পাই তাকে কারা যেন ছুরিকাঘাত করে হত্যা করেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ভাড়া নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে ইজিবাইকের চালককে ছুরিকাঘাতে হত্যা করেছেন এক যাত্রী। হত্যাকারী যাত্রীকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে হত্যার বিস্তারিত কারণ বলা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা