সংগৃহীত
সারাদেশ

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নে একটি ট্রাকের ধাক্কায় রাকিব মোহাম্মদ মনিরুল আজম (৫৪) নামে ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২০ মে) রাত ৮ টার দিকে মোচনী বাজারের দক্ষিণের ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ১

নিহত ব্যক্তি টাঙ্গাইল জেলার ভুঁইয়াপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, বিকালে টেকনাফের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের ফলে কিছু পরিমান পানি মোচনী বাজারের দক্ষিণের ব্রিজের উপর জমে থাকে। এ দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি সেখানে পৌঁছালে বৃষ্টিতে জমে থাকা পানির মধ্যে পিছলে যায়। এ সময় মোটরসাইকেলটি সড়কের উপর পড়ে এবং ট্রাকের ধাক্কায় তার মৃত্যুর হয়।

আরও পড়ুন: ট্রাকচাপায় নিহত ২

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসাইন বলেন, বিকালে রাকিব তার কাজ শেষ করে। এরপর রাত ৮ টার আগ পর্যন্ত মোচনী বাজার এলাকায় তার পরিচিতিদের সাথে কিছু সময় কাটান। এরপরে রাতে মোটর সাইকেলযোগে টেকনাফ উপজেলা সদরে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। এই ব্যাপারে সকল আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা