সংগৃহীত
সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে গুলিবিদ্ধ ১

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) ও সাধারণ রোহিঙ্গাদের মধ্যে সংঘর্ষে নুরুল ইসলাম নামের ১ বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

মঙ্গলবার (২১ মে) ভোর হতে ১১টা পর্যন্ত উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন: অটোরিকশা চলাচলে বিধিমালা করার নির্দেশ

গুলিবিদ্ধ যুবক কুতুপালং এলাকার সৈয়দ নূরের ছেলে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহিদ জানান, ভোর থেকে সাধারণ রোহিঙ্গা ও সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরএসও’র মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এ পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ফাঁকা গুলিবর্ষণ করেন। এ অবস্থায় রোহিঙ্গারাও পুলিশের ওপর পালটা হামলা করে। এতে আমাদের ১টি গাড়ি ভাঙচুর ও পুলিশের সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে এখনো পুলিশ মোতায়েন করা রয়েছে। মূলত ঘটনাটি মিয়ানমারের চলমান যুদ্ধে যাওয়ার জন্য রোহিঙ্গাদের উপর চাপ প্রয়োগ করলে আরএসও’র সাথে তাদের এই সংঘর্ষ হয়।

আরও পড়ুন: নির্বাচনের তারিখ ঘোষণা করল ইরান

এতে স্থানীয় বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ হওয়া নিয়ে প্রশ্ন করলে তিনি আরও বলেন, যুবক কীভাবে গুলিবিদ্ধ হয়েছে সেটি এখনো আমার জানা নেই।

স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, গতকাল থেকেই দফায় দফায়তাদের মধ্যে সংঘর্ষ চলছে। আজ পুলিশের ছোড়া গুলিতে নুরুল ইসলাম নামের ১ বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছে। এরপর তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় আমরা স্থানীয়রা হুমকিতে আছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা