ছবি: সংগৃহীত
সারাদেশ

২০২২ সালে কক্সবাজার রেললাইনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, ফেনী: রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকারভিত্তিক প্রজেক্টের আওতায় চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণকাজ চলছে। ২০২২ সালের শেষ দিকেই এই লাইন উদ্বোধনের উদ্দেশ্যে দ্রুতগতিতে কাজ এগিয়ে নেয়া হচ্ছে।’

শনিবার (২৫ সেপ্টেম্বর) ফেনী রেলওয়ে স্টেশনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ফেনী-বিলোনীয়া রেলপথ পুনরায় চালুর বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন।

নূরুল ইসলাম সুজন বলেন, ‘রেল জনবান্ধব করতে নানা উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে সরকার। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত পুরো রেলপথকে ব্রডগেজ লাইনে রূপান্তরিত করা হচ্ছে। এর কাজ শেষ হলে ৭০-৮০ কিলোমিটার গতির রেল ১২০-১৫০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম হবে।’

সমাবেশ শেষে ফেনী রেলওয়ে স্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির জন্য প্ল্যাটফর্ম উঁচুকরণ, স্টেশন বিল্ডিং রিনোভেশন, এক্সেস কন্ট্রোল এবং প্ল্যাটফর্ম শেড নির্মাণ কাজের উদ্বোধন করেন মন্ত্রী।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা