সারাদেশ

অবশেষে প্রেমিক-প্রেমিকার বিয়ে

ফরিদপুর প্রতিনিধি: তিনদিন অনশন করে শেষ পর্যন্ত প্রেমিক হুমায়ুন মোল্যাকেই (২৮) বিয়ে করেছেন বরিশালের তরুণী তানিয়া খানম (২৩)। প্রেমিকের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় তাদের বিয়ে হয়।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার চতুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার অলিয়ার রহমান খান বিষয়টি জানিয়েছেন। হুমায়ুন উপজেলার চতুল ইউনিয়নের শুকদেবনগর গ্রামের মৃত জবেদ মোল্লার ছেলে।

ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মো. কেরামত আলী খান বলেন, বিয়ের দাবিতে অনশন করা মেয়েটির কাবিন নামায় ১ লাখ ২৫ হাজার টাকা দেনমোহর লেখা হয়েছে। দুজনই বর্তমানে হুমায়ুনের বাড়িতে আছেন।

জানা গেছে, হুমায়ুন রাজধানী ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। ওই কারখানায় কাজ করেন বরিশালের বানারীপাড়া উপজেলার বড়করপাকর গ্রামের হাবিব হাওলাদারের মেয়ে তানিয়া। এই সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আড়াই বছর ধরে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে একসঙ্গে থাকতেন। একপর্যায়ে কোন কিছু না বলে হুমায়ুন পালিয়ে যান। উপায়ন্তর না দেখে তানিয়া গত ২১ সেপ্টেম্বর হুমায়ুনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছিলেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা