সারাদেশ

সিএনজিচালিত চোর চক্রের ৬ সদস্যকে আটক

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‍্যাব। এ সময় চুরি হয়ে যাওয়া সাতটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) র‍্যাবের-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানিয়েছন, চোর চক্রের সদস্যরা নতুন ব্রিজ থেকে কয়েকটি চোরাই সিএনজিচালিত অটোরিকশা নিয়ে চাঁন্দগাঁও এলাকার দিকে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে র‍্যাব। এ সময় র‍্যাব চেকপোস্টের দিকে আসা কয়েকটি অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হলে র‍্যাব সদস্যরা থামার সংকেত দেন। কিন্তু চালকরা অটোরিকশা না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় র‍্যাব সদস্যরা ধাওয়া করে ছয়জনকে আটক করেন। পরে তাদের কাছ থেকে চোরাই সাতটি অটোরিকশা জব্দ করা হয়। আটক চোর চক্রের সদস্যরা হলেন, মো. রাসেল (৩৪), মো. নজরুল ইসলাম (৩৫), মো. আব্দুর রশিদ (৩১) মো. আওলাদ হোসেন (২৫), মো. মোক্তার হোসেন (৩৭) ও মো. আব্দুল গফুর (৪৮)।

নুরুল আবছার আরও বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা চুরি করে আসছিল। পরে চুরি করা অটোরিকশায় নকল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে বিভিন্ন এলাকায় বিক্রয় করত তারা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা