সারাদেশ

কক্সবাজারে ৪ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী চ্যানেলের ৪ লাখ ৩০ হাজার ইয়াবাসহ পাঁচজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় পরিবহন কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কক্সবাজারের মহেশখালী চ্যানেলের গভীর সাগরে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হল, চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার গোবিন্দকিল এলাকার মৃত রফিক আহমেদের ছেলে রশিদ উল্লাহ (৪২), কর্ণফুলী থানার ৮ নম্বর ওয়ার্ডের লাইক্ষ্যার চর এলাকার মৃত কালা মিয়ার ছেলে আমানত করিম (৩৮), কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার পূর্ব বোয়ালখালী এলাকার মৃত ছালেহ আহমেদের ছেলে নাছির উদ্দিন (৩৬) ও ভিলিজার পাড়ার জহির আলমের ছেলে মো. সাইফুল ইসলাম (২০) এবং টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ উত্তরপাড়ার মৃত মুসলিম মিয়ার ছেলে মো. ছৈয়দুর রহমান।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, বৃহস্পতিবার গভীর রাতে কক্সবাজারের মহেশখালী চ্যানেলের গভীর সাগরে মাছ ধরার ট্রলারযোগে ইয়াবার বড় একটি চালান পাচারের খবর পায় র‍্যাব। পরে র‍্যাবের একটি দল জেলে ছদ্মবেশে ট্রলারযোগে সাগরে অভিযান চালায়। একপর্যায়ে সন্দেহজনক একটি ট্রলার দেখতে পায় র‍্যাব সদস্যরা। ট্রলারটির দিকে এগিয়ে গেলে সেখানে থাকা লোকজন র‍্যাবের উপস্থিতি বুঝতে পারায় দ্রুত পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করতে সক্ষম হয়।


আজিম আহমেদ আরও জানান, তল্লাশি চালিয়ে ট্রলারটিতে বিশেষ কৌশলে পলিথিনের লুকিয়ে রাখা অবস্থায় বেশ কয়েকটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলো খুলে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচজনকে আটক করা হয়। জব্দ করা হয় মাছ ধরার ট্রলারটি।

র‍্যাবের এ কর্মকর্তা জানান, সড়কপথে মাদক পাচার রোধে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে থাকায় পাচারকারীরা নিরাপদ রুট হিসেবে সাগরপথকে বেছে নিয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সাগরপথে ইয়াবা পাচার কাজে জড়িত রয়েছে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান উইং কমান্ডার আজিম আহমেদ।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

তারুবা টেস্টে ক্যারিবীয়দের দাপুটে জয়

মোহাম্মদ আব্বাসের পাঁচ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় সং...

জাপানে ভূমিকম্পের তাণ্ডব, নিহত ১৩

গতকাল মঙ্গলবার জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির দক্ষিণ...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা