সারাদেশ

যৌতুক না দেওয়ায় ভেঙে গেলো বিয়ে

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: চাচাতো ভাইকে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন মৌলভীবাজারের রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের বড়দল গ্রামের এক তরুণী।

সূত্রে জানা গেছে, দেড় বছর ধরে চাচাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই তরুণীর। বিষয়টি দুই পারিবারে জানাজানি হলে স্থানীয়দের মধ্যস্থতায় বিয়ে ঠিক হলেও ছেলেপক্ষের ১০ হাজার টাকা যৌতুকের দাবি না মেটানোয় ভেঙে যায় বিয়ে। পরে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ছেলের বাড়ির আঙিনায় বিয়ের দাবিতে অনশন শুরু করেন ওই তরুণী।

তবে ছেলের পরিবার বলছে, বুধবার রাতে তাদের ছেলে সংযুক্ত আরব আমিরাতে চলে যাওয়ায় এ ব্যাপারে তারা কিছুই করতে পারবেন না।

স্থানীয় ও তরুণীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার উত্তরভাগ ইউনিয়নের বড়দল গ্রামের আশ্বদ মিয়ার ছেলে রাসেল মিয়ার (১৯) সঙ্গে দেড় বছর আগে একই গ্রামে তার চাচাতো বোন আপ্তাব মিয়ার মেয়ে সীমা বেগমের (২১) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভনে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্কও করেন রাসেল। ৭ মাস আগে বিষয়টি জানাজানি হলে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। ছেলের পছন্দমতো কেনাকাটাও শেষ করে মেয়ে পক্ষ।

আরও পড়ুন: সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি

বিয়ের কয়েকদিন আগে ছেলেপক্ষ মধ্যস্থতাকারীর মাধ্যমে মেয়েপক্ষের কাছে ১০ হাজার টাকা যৌতুক দাবি করে। এতে বিয়ে দিতে অনীহা প্রকাশ করেন মেয়ের বাবা-মা। এরপর থেকে একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সমাধানের চেষ্টা করলেও কোনো সুরাহা হয়নি। শেষে বৃহস্পতিবার সকালে বিয়ের দাবিতে ওই ছেলের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন সীমা।

ছেলের পরিবারের দাবি, বুধবার রাতে রাসেল মিয়া দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে চলে গেছে। তবে মেয়ের দাবি তিনি (রাসেল) এখনো দেশে পালিয়ে আছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা পাল বলেন, ঘটনা জানার পর স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের বিষয়টি দেখতে বলেছি। তাদেরকে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করতে বলেছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা