বঙ্গোপসাগর, ট্রলার ডুবি (ছবি-সংগৃহীত)
সারাদেশ

সাগরে ১০ ট্রলার ডুবি, নিখোঁজ ২৫

বরগুনা প্রতিনিধি: বরগুনা জেলার পাথরঘাটা থেকে দক্ষিণ-পশ্চিম সুন্দরবন এলাকায় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ১০টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। জানা যায়, এতে নিখোঁজ রয়েছেন ২৫ জন জেলে।

বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তবে ট্রলারডুবি ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি জানান।

গতকাল শুক্রবার ( ৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকাযয় এ দুর্ঘটনার ঘটনাটি ঘটে।

এফবি হাওলাদার ট্রলারের মাঝি এমাদুলের সূত্রের বরাত দিয়ে মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ জেলের বাড়ি বরগুনা, পিরোজপুর, বাগেরহাট ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়।

ডুবে যাওয়া ট্রলারের মধ্যে এফবি মায়ের দোয়া, এফবি আনিছ ও এফবি ইলিয়াসের নাম জানা যায়।

মোস্তফা চৌধুরী জানান, সাগরে নিখোঁজ জেলেদের সন্ধানে পাথরঘাটা এলাকার বেশ কয়েকটি ট্রলারে উদ্ধার অভিযান চালাচ্ছে।

আজ সকাল ১০ টা পর্যন্ত ৩০ জন জেলেকে উদ্ধার করতে পারলেও ২৫ জন জেলে এখনো নিখোঁজ রয়েছেন। তবে ট্রলার ডুবি ও নিখোঁজের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলেও তিনি জানান।

আরও পড়ুন: নতুন এমপিওভুক্তির ঘোষণা আসছে

সাগরে ট্রলারডুবির ঘটনার বিষয়ে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার লুৎফর রহমান জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য ফেয়ারওয়ে বয়া অঞ্চলে কোস্টগার্ডের উদ্ধার টিম পাঠানো হয়েছে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা