ফাইল ছবি
সারাদেশ

বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে বজ্রপাতে তারাজুল ইসলাম (৪২) নামে এক কৃষক মারা গেছেন। এ ঘটনায় ফরিদা ইয়াসমিন (৩৫) নামে এক নারী আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তারাজুল ইসলাম ওই এলাকার নওশাদ আলীর ছেলে। আহত ফরিদা ইয়াসমিন একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, বিকেলে মাঠে বেশ কয়েকজন কৃষক কাজ করছিলেন। একপর্যায়ে হঠাৎ বজ্রপাতে তারাজুল ইসলাম ও ফরিদা ইয়াসমিন আহত হন। পরে স্থানীয়রা দুজনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত ফরিদা ইয়াসমিন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা