ছবি: সংগৃহীত
সারাদেশ

বরিশালে চলছে পণ্যবাহী ট্রাকের কর্মবিরতি

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালে ৭২ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন পণ্য পরিবহন মালিক-শ্রমিকরা।

১৫ দফা দাবিতে মঙ্গলবার (২১ সেপ্টেস্বর) সকাল ৬টা থেকে এই কর্মবিরতি শুরু হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে– সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স, সড়কে ট্রাফিকের চাঁদাবাজি বন্ধ, পণ্য পরিবহন খাতে সরকার নিবন্ধিত শ্রমিক ইউনিয়নগুলোর গঠনতন্ত্র অনুযায়ী কল্যাণ তহবিলের চাঁদা সংগ্রহের ওপর বিধিনিষেধ আরোপ বন্ধ ইত্যাদি।

এদিকে সকাল থেকে বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা সংলগ্ন সড়কে বিভিন্ন জেলা থেকে আসা পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, মিনিট্রাক ও পিকআপ আটকে দেন আন্দোলনকারীরা। এতে সড়কের দুপাশে বিপুল সংখ্যক পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে।

বরিশাল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আযাদ হোসেন আবুল কালাম জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

ঢাবির সঙ্গে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী হাঙ্গেরি

শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ সম...

বর্ণাঢ্য আয়োজনে উলিপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামের উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক...

লক্ষ্মীপুরে মাটির ব্যবসায় মতবিরোধ, একজনকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে ডেকে নিয়ে গ...

বাসের সিটে ২৩ হাজার ইয়াবা, সুপারভাইজারসহ গ্রেপ্তার ৩

কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আলফা এক্সপ্রেসের...

ফতুল্লায় একই পরিবারের তিনজনের দাফন সম্পন্ন

কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতের পাটুয়ারটেক এলাকার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা