ফাইল ছবি
সারাদেশ

স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী: নীলফামারীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আলমগীর হোসেনকে (২৮) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালত।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এই আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মাহবুবুর রহমান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আলমগীর হোসেন নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

জানা গেছে, আসামি আলমগীর হোসেন ও নিহত সুমি আক্তার ২০১৪ সালের ২৪ ডিসেম্বর গোপনে নীলফামারী নোটারি পাবলিক কার্যালয়ে এসে এফিডেভিট করেন। পরদিন আনুষ্ঠানিকভাবে উভয় পরিবার তাদের বিয়ে মেনে নিয়ে কাবিননামা রেজিস্ট্রি করে।

তখন ছেলের পরিবারের দাবি করা যৌতুকের ১ লাখ ৫০ হাজার টাকার মধ্যে ১ লাখ টাকা দিয়ে একটি অটোরিকশা কিনে দেন মেয়ের পরিবার। পরবর্তীতে আরও ৫০ হাজার টাকার জন্য মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন আলমগীর হোসেন।

২০১৬ সালের ৯ সেপ্টেম্বর রাতে যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া বিবাদের একপর্যায়ে আলমগীর হোসেন স্ত্রী সুমিকে মারধরের সময় সজোরে ধাক্কা দেয়। তখন বিছানার শক্ত কাঠের সঙ্গে লেগে সুমির মাথায় রক্তক্ষরণ শুরু হয়। এর কিছুক্ষণ পরে মারা যান তিনি। পরে এ ঘটনায় মামলা হয়। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা