ছবি: সংগৃহীত
সারাদেশ

করোনাকালে কেউ না খেয়ে মারা যায়নি: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘করোনাকালে সমাজের সব শ্রেণি-পেশার জন্য আর্থিক প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী। করোনাকালে কেউ না খেয়ে মারা যায়নি। বাংলাদেশের করোনা ব্যবস্থাপনা বিশ্বের কাছে প্রশংসিত হচ্ছে।’

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘কৃষকের উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। সার, বীজ ও বিদ্যুৎ কোনো কিছুরই অভাব নেই কৃষকের। কৃষক ধানের ন্যায্যমূল্য পাচ্ছে। করোনাকালে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকায় চাল দেয়া হয়েছে।’

জনসভায় সভাপতিত্ব করেন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ। বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা