বাস দুর্ঘটনা
সারাদেশ

ঘুমিয়ে পড়েছিলেন চলন্ত বাসের চালক

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের কা‌লিহাতী‌ উপজেলায় যাত্রীবা‌হী বাস খা‌দে প‌ড়ে ১৫ জন আহত এবং একজন নিহত হ‌য়ে‌ছেন। মঙ্গলবার (২১ সে‌প্টেম্বর) ভো‌রে ভুঞাপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার নারা‌ন্দিয়া ইউ‌নিয়‌নের যদুরপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহত ব্যক্তি নওগাঁর পোরশা উপ‌জেলার কোচপুর গ্রা‌মের মৃত নূর মোহাম্ম‌দের ছে‌লে ছা‌য়েদ আলী খান (৬০)।

বাসযাত্রীরা জানান, ঘু‌মন্তভাবে বাস চালা‌চ্ছি‌লেন বাস চালক। দুর্ঘটনার পর চালক, সুপারভাইজার ও হেলপার পা‌লি‌য়ে যায়।

নিহ‌তের স্বজনরা, সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে চাচাসহ ৩ জন ঢাকা যাওয়ার জন্য নওগাঁ থে‌কে রওনা দেই। বাস‌টি বঙ্গবন্ধু সেতু পার হ‌য়ে মহাসড়ক দিয়ে না গিয়ে ভুঞাপুর হ‌য়ে ঢাকার দি‌কে যা‌চ্ছিল। গা‌ড়ি ঠিকভা‌বে চালা‌তে চালক‌কে বার বার সতর্ক করা হ‌য়ে‌ছিল। প‌রে বাস‌টি সড়‌কের বাঁক ঘুর‌তে গিয়ে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে খা‌দের পা‌নি‌তে প‌ড়ে যায়।

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সা‌র্ভিসের উপসহকা‌রী প‌রিচালক মো. আলাউ‌দ্দিন ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পৌঁছে ১ জ‌নের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। বাস‌টি সড়‌কের বাঁক ঘুর‌তেই নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে খা‌দের পা‌নি‌তে প‌ড়ে যায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা