সারাদেশ

ভারী বৃষ্টিপাতে চাঁদপুরে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরে প্রায় ১৫ ঘণ্টায় ১৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ-পর্যবেক্ষক শাহ মো. শোয়েব এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, চাঁদপুর শহরে পর্যাপ্ত ড্রেনেজব্যবস্থা না থাকায় প্রধান প্রধান সড়ক ও পাড়া-মহল্লার অলিগলি ঘণ্টার পর ঘণ্টা ডুবে থাকে পানির নিচে। এ কারণে পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছে।

স্থানীয় বাসিন্দা জমির হোসেন বলেন, অল্প বৃষ্টি হলেই শহরের সড়কে পানি জমে থাকে। তাতে ড্রেনের ময়লা পানি বৃষ্টির পানির সঙ্গে মিশে একাকার হয়ে গেছে।

শাহ মো. শোয়েব বলেন, শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে রোববার দুপুর ৩টা পর্যন্ত ১৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চাঁদপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। থেমে থেমে আরও দু-একদিন বৃষ্টিপাত হতে পারে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা