লাশ
সারাদেশ

চাঁদপুরে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুরঃ চাঁদপুর শহরের বিপণীবাগ বাজার এলাকা থেকে নারায়ণ ঘোষ (৬২) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিপণীবাগ বাজারের পাবলিক টয়লেটের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নারায়ণ ঘোষ চাঁদপুর শহরের ঘোষপাড়া এলাকার মৃত যোগল কৃষ্ণ ঘোষের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দধি, মাঠার ব্যবসা করে আসছিলেন। নারায়ণ ঘোষের এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করে হত্যা করা হয়েছে। জেলা পুলিশ, পিবিআই, ডিবির তদন্তকারী দল কাজ করছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা