সারাদেশ

মহাসড়কের দুই পাশের দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি, নারায়নগঞ্জ: নারায়নগঞ্জের ঢাকা-চট্টগ্রাম শিমরাইল মহাসড়কের দুই পাশের এক হাজার অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে কাচঁপুর হাইওয়ে থানা এবং সড়ক ও জনপদ।

বৃহস্পতিবার (১৬ সেপ্টম্বর) সকাল ১১ টায় শিমরাইল মোড় থেকে ডাচ-বাংলা ব্যাংক পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জাামান, শিমরাইল ক্যাম্পের টিআই মশিউর রহমান, কাচঁপুর ক্যাম্পের টিআই ফারুক প্রমুখ।

শিমরাইল হাইওয়ে ক্যাম্পের টিআই মশিউর রহমান বলেন, মহাসড়ক থেকে তিনদিন ধরে অবৈধ দোকানপাট নেওয়ার জন্য আমরা মাইকিং করেছি। যারা মহাসড়কে অবৈধভাবে দখল করে ব্যবসা করছেন তারা নিজ উদ্যোগে সরিয়ে না নেয়ায় এই অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, মহাসড়কে কোন ধরণের অবৈধ দোকানপাট বসানো যাবে না। অন্যথায় মহাসড়ক যানজট সৃষ্টি হতে পারে। এ উচ্ছেদ অভিযান কয়েকদিন পর পর করা হবে, কেউ যেন দখল করে মহাসড়কে অবৈধ ব্যবসা না করতে পারে।

কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে প্রায় ৮২ কিলোমিটার সীমানা কাচঁপুর হাইওয়ে থানার আওতাধীন রয়েছে। আমরা ভুলতা, কাচঁপুর পয়ন্টে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। আজ শিমরাইল মহাসড়কের দুইপাশে উচ্ছেদ অভিযান করা হচ্ছে।

তিনি আরও বলেন, মহাসড়ককে যানজট মুক্ত রাখতে আমাদের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। মহাসড়কের পাশে কোন প্রকার অবৈধ দোকানপাট বসতে দেওয়া হবে না।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা