সারাদেশ

১০০ ভরি স্বর্ণ ও ৩০ লক্ষাধিক টাকা লুট

নিজস্ব প্রতিনিধি মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চিতলিয়া বাজারে স্বর্ণের দোকানে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, এ সময় আনুমানিক একশ ভরির বেশি স্বর্ণ ও ৩০ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে সশস্ত্র ডাকাত দল।

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত ২টার‌ দিকে এ ডাকাতির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। এমনকি ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় নদীতে টহলরত পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুঁড়েছে ডাকাত দল।

স্থানীয়রা ও‌ বাজারে থাকা লোকজন জানান, বুধবার রাত দুইটার দিকে, মেঘনা নদী হয়ে মেঘনার শাখা নদী রজতরেখা নদী দিয়ে চিতলিয়া বাজারে ট্রলার দিয়ে প্রবেশ করে ২০/২২ জনের সশস্ত্র ডাকাত দল।

এ সময় বাজারের দুই নৈশপহরী ও পরে বনিক স্বর্ণ শিল্পালয় নামের দোকান ও সংলগ্ন বাড়ির লোকজনকে হাত-পা বেঁধে ফেলে তারা। পরে নিখিল বনিক স্বর্ণের দোকান থেকে আনুমানিক একশ ভরি স্বর্ণ ও নগদ ৩০ লক্ষাধিক টাকা লুট করে নেয়। পরে পার্শ্ববর্তী মনুনাগ স্বর্ণ শিল্পালয় থেকে ৬/৭ ভরি স্বর্ণ লুট করে তারা।

এ সময় ভুক্তভোগীদের চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হতে শুরু করে এবং একই সময়ে মসজিদে মাইকিং করা হয়। এরপরই স্বর্ণ ও টাকা নিয়ে নদী পথে পালিয়ে যান ডাকাত দলটি।

পালিয়ে যাওয়ার সময় টহল পুলিশের ট্রলারে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে ডাকাত দল। পুলিশ বলছে, ঘটনাস্থলে যাওয়ার সময় আমাদের বহন করার ট্রলারে ককটেল ছোঁড়া হয়েছে। তবে কেউ আহত হয়নি।

নিখিল বণিক স্বর্ণ শিল্পালয়ের পরিচালক প্রিয়া দাস বলেন, আমাদের তিনটা সিন্দুক ও দুইটা আলমারি ভেঙে ফেলা হয়েছে। ১০০ ভরির ওপরে স্বর্ণ ও ৩০ লাখ টাকা নিয়ে গেছে ডাকাতরা।

মুন নাগ স্বর্ণ শিল্পালয় ও বাজার মালিক সমিতির সভাপতি রনি নাগ বলেন, ‘দুই নিরাপত্তা প্রহরীকে বেঁধে সশস্ত্র ডাকাত দল আমার দোকান থেকে সাত-আট ভরি স্বর্ণ নিয়েছে। পরে স্পিডবোটে করে মেঘনা নদী ধরে পালিয়ে যায়।

চিতলিয়া বাজার সমিতির সভাপতি মো. কাজল বলেন, বাজারে স্বর্ণ ব্যবসায়ী বাসু নাগ আমাকে ডাকাত আসছে বলে ফোন করলে আমি মসজিদের মুয়াজ্জিনকে মাইকিং করতে বলি। মসজিদে মাইকিং করলে ডাকাতরা পালিয়ে যায়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুমন দেব দুপুর তিনটার দিকে সান নিউজকে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি‌। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের অভিযোগ দিতে বলা হয়েছে। আমরা জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। জড়িতদের গ্রেফতার করার চেষ্টা চলছে। পু

লিশের উপর হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় আমাদের পুলিশের সদস্যরা একটি ট্রলারে টহলরত থাকলে ডাকাত দলটি ট্রলারের শব্দ অন্ধকারের মধ্যে একটি ককটেল ছুঁড়ে মারে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা