বোয়ালমারীতে চোরাই ব্যাটারীসহ পাঁচ চোর আটক
সারাদেশ

বোয়ালমারীতে চোরাই ব্যাটারীসহ পাঁচ চোর আটক

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে চোরাই ভ্যানের বিশটি ব্যাটারিসহ সংঘবদ্ধ পাঁচ চোরকে গ্রেফতার করেছে ফরিদপুর র‌্যাব-৮ এর একটি দল। এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. রফিকুল ইসলাম বাদী হয়ে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে বোয়ালমারী থানায় মামলা করেছেন।

থানা সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর দুপুরে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের শ্রীনগর গ্রামের বারোয়ারি মন্দিরের পাশ থেকে ওই গ্রামের সরোয়ার মুসল্লীর একটি ভ্যান চুরি হয়। ভ্যানটি পার্শ্ববর্তী সালথা উপজেলার নটখোলা গ্রামের মো. লিটন কাজীর ছেলে মো. সাব্বির কাজী (১৯) চুরি করে বলে জানা যায়।

এঘটনায় সরোয়ার মুসল্লী ওই দিনই ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পে গিয়ে সাব্বির কাজীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৮ তদন্ত করে চুরির সাথে সাব্বিরের সম্পৃক্ততা পেয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে সাব্বির ভ্যান চুরির কথা স্বীকার করে। ভ্যানের ব্যাটারি ফরিদপুর কোতোয়ালি থানাধীন গোয়ালচামট মোল্যা বাড়ি সড়কের মো. সোহেল আশরাফ (৫২) এবং মাগুরা জেলার শ্রীপুর থানার ঘাষিপাড়া গ্রামের সুমন বিশ্বাসের (২৪) নিকট বিক্রি করে বলে জানায়। ভ্যানের অবশিষ্ট মালামাল ফরিদপুরের আইজুদ্দিন মাতুব্বর ডাঙ্গীগ্রামের মো. হাশেম শেখ (৫৮) এবং সালথা উপজেলার মো. রাজীব মাতুব্বরের (২০) নিকট বিক্রি করে।

এরপর গত ১৫ সেপ্টেম্বর গভীর রাতে র‌্যাব-৮ এর একটি দল উল্লিখিত চার আসামীকে গ্রেফতার করে। এসময় সোহেল আশরাফের দোকান মেসার্স রতন সাইকেল মার্ট থেকে ব্যাটারিচালিত ভ্যান গাড়ির ২০টি ব্যাটারি এবং শেখ হাশেমের বসতঘর থেকে ভ্যান গাড়ির বডি, মোটর উদ্ধার করা হয়।

তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত চোরাই মালামাল ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. রফিকুল ইসলাম বাদী হয়ে বুধবার রাতে ওই পাঁচজনকে আসামী করে বোয়ালমারী থানায় মামলা করেন।

এদিকে ওই ব্যাটারি চোর চক্রকে থানা থেকে ছাড়িয়ে নিতে বুধবার গভীর রাত পর্যন্ত ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদে কর্মরত সাটলিপি মুদ্রাক্ষরিক কাম করণিক স্বপন কুমার রায় বোয়ালমারী থানায় তদবির করে ব্যর্থ হন বলে থানার একটি সূত্র জানায়।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন বলেন, চোরাই ব্যাটারী এবং অটোভ্যান কেনার অভিযোগে র‌্যাবের দায়েরকৃত মামলায় আসামিদের বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা