সারাদেশ

ডেঙ্গু জ্বরে মারা গেছেন আসপিয়া

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এই নেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল।

তিনি বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফজলুল হক আসপিয়া দীর্ঘ একমাস বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় সুনামগঞ্জ সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া সুনামগঞ্জ-৪ (বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সদর) আসন থেকে ১৯৯৬, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ছিলেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা