সারাদেশ

একটা খবরের এত জোর তা জানা ছিল না

নিজস্ব প্রতিনিধি, হিজলা (বরিশাল): সামাজিক যোগাযোগ মাধ্যমে সময়ের বহূল আলোচিত আসপিয়া ইসলাম বলেছেন, ‘আমাদের পরিবার একটি ঘর পাচ্ছে, এটা যে কত আনন্দের। সবাই বলছে, চাকরির সঙ্গে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বোনাস পাচ্ছি। এ জন্য আমি ও আমার পরিবার সাংবাদিকদের কাছে চিরকৃতজ্ঞ। কারণ, তারা ছাড়া এতদূর যাওয়া সম্ভব হতো না। একটা খবরের যে এত জোর তা আমার জানা ছিল না। আমি ধরেই নিয়েছিলাম আমার চাকরি আর হচ্ছে না। কিন্তু এখন দেখছি আল্লাহ আমাকে চাকরির সঙ্গে ঘরও দিচ্ছেন। এ জন্য আমি প্রধানমন্ত্রী থেকে শুরু করে জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

জানা গেছে, পুলিশ কনস্টেবল পদে সফলভাবে ছয়টি স্তর পার হয়েও, ভূমিহীন হওয়ায় পুলিশ কনস্টেবল পদে চাকরি হবে না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার পর অবশেষে চাকরির সাথে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন আসপিয়া ইসলাম। তার জন্য বরিশালের হিজলা উপজেলার ক্ষুন্না-গোবিন্দপুর গ্রামে দ্রুতগতিতে চলছে ঘর নির্মাণকাজ। একইসঙ্গে চলছে জমিসহ ঘরের দলিল দেয়ার কার্যক্রমও। জমি পেলেই নিশ্চিত হয়েছে যাবে হতভাগা এই তরুণীর একটি চাকরি।

বিষয়টি নিশ্চিত করে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, ‘প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২-এর তৃতীয় ধাপের আওতায় উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ক্ষুন্না-গোবিন্দপুর গ্রামে আসপিয়ার জন্য দুই শতাংশ জমি নির্ধারণ করা হয়েছে। ওই জমিতে দ্রুতগতিতে চলছে ঘর নির্মাণ। ঘর নির্মাণের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ওই জমি-ঘরের দলিল করার কার্যক্রম। ইচ্ছা আছে এ সপ্তাহের মধ্যেই দলিলের কাজ শেষ করা। সেভাবেই কাজ এগোচ্ছে। আর যত দ্রুত সম্ভব ঘরের নির্মাণকাজও শেষ হবে।’

প্রসঙ্গত, পুলিশ কনস্টেবল পদে সফলভাবে ছয়টি স্তর পার হওয়ার পর সবশেষ ২৯ নভেম্বর ভাইভায় উত্তীর্ণ সবার ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স সেন্ট্রাল হাসপাতালে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হয়। সেখানেও উত্তীর্ণ হন আসপিয়া। চূড়ান্ত নিয়োগের পূর্বে জেলা পুলিশের গোয়েন্দা প্রতিবেদনে আসপিয়া ও তার পরিবারকে ভূমিহীন উল্লেখ করা হয়। এতে চাকরির স্বপ্ন শেষ হয়ে যায় আসপিয়ার।

পরে গত বুধবার আসপিয়া ডিআইজি’র সঙ্গে সাক্ষাৎ করলেও কোনও সমাধান না হওয়ায় বরিশাল পুলিশ লাইন্সের সামনে বসে থাকেন। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একইসঙ্গে সরকার থেকে শুরু করে সবার সহানুভূতি পান আসপিয়া।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা